দেশের শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা আরো বৃদ্ধির আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এডিবি’র হিউম্যান এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সং-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাতকালে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় এডিবি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে এডিবি’র সহযোগিতা আরো বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। শিক্ষাখাতের এসব পরিকল্পনা বাস্তবায়নে এডিবি বাস্তবভিত্তিক সহায়ক ভূমিকা পালন করতে পারে।
সাক্ষাৎকালে এডিবি’র পরিচালক জি সুন সং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের শিক্ষাখাতের উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, বাংলাদেশের উন্নয়নে এডিবি’র বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও আরো কয়েকটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এডিবি বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে আরো বেশি অবদান রাখতে আগ্রহী।
এ সময় এডিবি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাটসুনাগা, কান্ট্রি অপারেশনস হেড চন্দন সাপকতা, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সরদার মো. কেরামত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
SobuzBanlgadesh
.jpg)