ঢাকা |

এসএসসিতে কুঞ্জেরহাট গ্রীন ভিউ মডেল স্কুলের প্রশংসনীয় সাফল্য

এসএসসিতে কুঞ্জেরহাট গ্রীন ভিউ মডেল স্কুলের প্রশংসনীয় সাফল্য ছবির ক্যাপশন :
header 3_728
গাজী তাহের লিটন, স্টাফ রিপোর্টার

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বরাবরের মতোই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট গ্রীন ভিউ মডেল স্কুল। 

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর জানাযায়: প্রাইভেট এ স্কুলটির প্রশংসনীয় সাফল্য।  পাসের হার ৮৬ দশমিক ৬৬ শতাংশ। যা বরিশাল বোর্ডের পাসের হারের চেয়ে বেশি। এরমধ্যে ২টি জিপিএ-৫ রয়েছে। জিপিএ-৫ প্রাপ্তরা হলেন, আশিকুর রহমান ও মোবাশ্বের তালুকদার। 

ফল ঘোষণার পরেই স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের উল্লাস দেখা যায়। জানা গেছে, এ বছর গ্রীন ভিউ মডেল স্কুল থেকে ১৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। 

উপশহর কুঞ্জেরহাট বাজারের সুপরিচিত গ্রীন ভিউ মডেল স্কুলের এর সাফল্যে এ অঞ্চলের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রতিষ্ঠানটি বিগত বছরও অনুরূপ সাফল্য অর্জন করেছে। 

এ প্রতিনিধির এক প্রশ্নের জবাবে প্রতিষ্ঠান প্রধান বলেন: শুধু একাডেমিক সাফল্যই নয়; ক্রীড়া, সংস্কৃতি, সৃজনশীল চর্চায় এ স্কুলের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এর পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াডেও গ্রীন ভিউ মডেল স্কুলের রয়েছে উপজেলা পর্যায়ের প্রথমস্থানের পুরস্কার। যা উপশহর কুঞ্জেরহাট বাজার এলাকায় আর কোনো প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের নেই।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের বর্ণাঢ্য কর্মজীবনের সফল

প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের বর্ণাঢ্য কর্মজীবনের সফল