ঢাকা |

গাজীপুর কোনাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

গাজীপুর  কোনাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন ছবির ক্যাপশন : ছবিঃ সবুজ বাংলাদেশ
header 3_728
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কোনাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 
মঙ্গলবার  (৭ এপ্রিল) দুপুরে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
পুলিশ কমিশনার জানান,  আধুনিক ও যুগোপযোগী পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে কোনাবাড়ীর হরিনা চালা এলাকায় থানার নিজস্ব জমিতে নতুন এই ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবনটি নির্মিত হলে পুলিশ সদস্যদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত হবে। পাশাপাশি সেবা প্রত্যাশী জনগণ দ্রুত, সহজ ও মানসম্মত পুলিশি সেবা গ্রহণ করতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: বেলায়েত হোসেন, ডিসি জাহিদ হাসান ভূইয়া, ডিসি এসএম শফিকুল ইসলাম, ডিসি ট্রাফিক মো: আশরাফুল আলম,কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মো : ইদ্রিস আলী সরকারসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা , গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা করছেন,কোনাবাড়ী থানার নতুন এই আধুনিক ভবন নির্মাণ গাজীপুর মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি'র জীবনবৃত্তান্ত

মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি'র জীবনবৃত্তান্ত