ঢাকা |

চরফ্যাশনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

চরফ্যাশনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ছবির ক্যাপশন :
header 3_728
‎খুরশীদ আলম, ভোলা জেলা দক্ষিণ প্রতিনিধি: 
‎
‎প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা, আগাম প্রস্তুতি এবং সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, খরা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় কার্যকর পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরতে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক
 দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চরফ্যাশন  উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে  এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস (অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  চরমানিকা নতুন বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর চর মানিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
‎
‎এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। দিবসটি উপলক্ষে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

‎সকালে বিদ্যালয়ের  মাঠ থেকে  ‎একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চরমানিকা নতুন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। পরে উত্তর  চর রমানিকা মাধ্যমিক বিদ্যালয়  হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎উত্তর চর মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আভাসের প্রকল্প ব্যবস্থাপক রবিউল আমিন। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার  মো. এমাদুল হোসেন। 

‎ বিশেষ অতিথ হিসেবে বক্তব্য রাখের চরফ্যাশন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জি, এম.  ওয়ালিউল ইসলাম, চরফ্যাশন উপজেলা (সিপিপি) সহকারী পরিচালক কে এম মাহতাবুল বারী (সিপু), সুশীলন উপজেলা সমন্বয়কারী বুলবুল আহমেদ,উপজেলা  নজরুল স্মৃতি সংসদ ম্যানেজার নাজমুল হোসাইন, ফায়ার সার্ভিস অফিসার মো.খোরশেদ আলম, চরমানিকা ইউনিয়ন (সিপিপি) ‎ টিম লিডার এস এম এনায়েত মিয়া প্রমুখ ‎এ ছাড়া বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
‎
‎
‎
‎এর পরে উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় উদ্ধারকৌশল বিষয়ক 
সচেতনতা মূলক মহড়া (মক ড্রিল) প্রদর্শন করা হয়। মহড়ায় জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজ পরিচালনা, নিরাপদ স্থানে সরে যাওয়া এবং প্রয়োজনীয় সতর্কতামূলক
 ব্যবস্থা গ্রহণের কৌশল তুলে ধরা হয়।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
চরফ্যাশনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

চরফ্যাশনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন