ঢাকা |

চরফ্যাশনে পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে পিটিয়ে আহত

চরফ্যাশনে পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে পিটিয়ে আহত ছবির ক্যাপশন :
header 3_728
চরফ্যাশন প্রতিনিধি 

ভোলার চরফ্যাশনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলমগীর হোসেন (৪০) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে জিহাদ ও সুমন নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার দুপুরে জিন্নাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত আলমগীর বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর হোসেনের অভিযোগ, প্রায় পাঁচ বছর আগে একই এলাকার সৌদি আরব প্রবাসী অলিউদ্দিনের স্ত্রী লাইজু বেগম বাড়ি নির্মাণের কথা বলে তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে পাওনা টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন লাইজু বেগম। এ ঘটনায় আলমগীর তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

আলমগীরের অভিযোগ, লাইজু বেগম গ্রেপ্তার হওয়ার পর শুক্রবার দুপুরে কর্মস্থলে যাওয়ার পথে তাঁর ছেলে জিহাদ ও লাইজু বেগমের ভাইয়ের ছেলে সুমন তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় এক পথচারী তাঁকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জিহাদ। তিনি বলেন, ‘আমি এ হামলার ঘটনা সম্পর্কে কিছুই জানি না। আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।’

এ ঘটনায় আহত আলমগীরের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আল মাহমুদ ভূঁইয়া বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন