ঢাকা |

চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ ছবির ক্যাপশন :
header 3_728
ভোলা বোরহানউদ্দিন প্রতিনিধি: মো. ফারহান

ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১৬ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন বাজারসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহনের সদস্যরা। অভিযানে এলাকার চারটি দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

জব্দ করা পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর, ভোলা কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, পরিবেশ রক্ষা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে কোস্ট গার্ডের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ