ঢাকা |

দৌলতখানে তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৬ গোডাউন

দৌলতখানে তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৬ গোডাউন ছবির ক্যাপশন :
header 3_728
বোরহানউদ্দিন  প্রতিনিধি:মোঃ ফারহান 

 ভোলার দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে পেট্রোল, ডিজেল ও অকটেনের তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়টি তেলের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার দিকে তেল ব্যবসায়ী শাহাবুদ্দিনের গোডাউন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একে একে ছয়টি তেলের গোডাউন আগুনে পুড়ে যায়।

আগুন নেভানোর সময় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তেলের গোডাউনগুলোর মধ্যে একটি গোডাউনের কোনো লাইসেন্স ছিল না। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে আরও বাড়তে পারে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান ও দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম।

দৌলতখান ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, তেলের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ;

মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ;