ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে তিনজনকে হত্যার ঘটনায় সাবেক চেয়ারম্যানসহ ৬৯ জনের বিরুদ্ধে মামলা

নড়াইলে তিনজনকে হত্যার ঘটনায় সাবেক চেয়ারম্যানসহ ৬৯ জনের বিরুদ্ধে মামলা ছবির ক্যাপশন : ছবিঃ সবুজ বাংলাদেশ
header 3_728

নড়াইল সদর উপজেলার বড়কুলো গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতদের মধ্যে এক পক্ষের তিনজন এবং অপর পক্ষের একজন রয়েছেন।

নিহতরা হলেন— খলিল শেখ, তাহাজ্জত শেখ ও প্রতিবেশী ফেরদৌস রহমান। তাদের হত্যাকাণ্ডের ঘটনায় খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদী হয়ে নড়াইল সদর থানায় সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান খায়েরসহ ৬৯ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০-৪৫ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করা হয়। তবে অপর পক্ষের নিহত ওসিবুর রহমান ফকিরের হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলা-এর সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যা ও সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২৩ ফেব্রুয়ারি সকালে খায়ের মোল্যার সমর্থকরা দেশীয় তৈরি অস্ত্র নিয়ে উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উজ্জ্বল শেখের সমর্থক খলিল শেখ, তাহাজ্জত শেখ ও ফেরদৌস রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

অন্যদিকে, এ ঘটনায় খায়ের চেয়ারম্যানের সমর্থক ওসিবুর রহমান ফকিরও নিহত হন।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, এক পক্ষের তিনজন নিহতের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান খায়েরসহ ৬৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে।

তবে অপর পক্ষের ওসিবুর রহমান ফকিরের হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।

স্টাফ রিপোর্টার: এস এম মিলন 


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
ভোলায় নিখোঁজ ৩ মাসের শিশু লঞ্চ থেকে উদ্ধার

ভোলায় নিখোঁজ ৩ মাসের শিশু লঞ্চ থেকে উদ্ধার