ঢাকা |

নড়াইলে শিশুকে আটকে রেখে প্রহর, প্রতিবাদ করায় বাবাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মারধর

নড়াইলে শিশুকে আটকে রেখে প্রহর, প্রতিবাদ করায় বাবাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মারধর ছবির ক্যাপশন : ছবিঃ সবুজ বাংলাদেশ
header 3_728
নড়াইল জেলার নড়াগাতি থানার সুড়িগাতি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শিশুকে আটকে রেখে নির্যাতন এবং পরে তার পিতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগী পরিবার বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। 
জানা গেছে, গত মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বর্দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজ মাঠে খেলা শেষে ফেরার পথে শিশু মেজবাহ মোল্লা (১৩) খেলার ছলে একটি ঢিল ছোড়ে। ঢিলটি গিয়ে বাহার মোল্লার টিনের ঘরে লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে শিশুটিকে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে মারধর করা হয়।
অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে উপস্থিত সানি মোল্লা, জগ দাশ ও হৃদয় সরকার শিশুটিকে প্রহার করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেওয়া হয়। পরে নড়াগাতি থানা পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয়।
পরবর্তীতে শিশুটির বাবা মিল্টন মোল্লা এ বিষয়ে বাহার মোল্লার কাছে জানতে চাইলে তিনি কোনো অভিযোগ না করলেও তার সহযোগী সানি মোল্লা, জগ দাশ ও হৃদয় সরকার মিল্টন মোল্লাকে হত্যার হুমকি, চোখ তুলে ফেলার ভয়ভীতি সহ বিভিন্নভাবে হুমকি দেয় বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী মিল্টন মোল্লা জানান, পূর্ব থেকেই অভিযুক্তদের সঙ্গে তার বিরোধ ছিল। তারা তার দোকান থেকে বাকিতে পণ্য নিতে চাইলে তিনি রাজি না হওয়ায় তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়।
এরই জের ধরে গত শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সানি মোল্লা, জগ দাশ ও হৃদয় সরকারসহ আরও ৪-৫ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে মিল্টন মোল্লার দোকানে হামলা চালায় এবং ভাঙচুর করে। এসময় তার স্ত্রী এগিয়ে এলে তাকেও অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেওয়া হয়।
হামলায় মিল্টন মোল্লা মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসা শেষে বর্তমানে তিনি যশোরে তার বোনের বাড়িতে অবস্থান করছেন।
উল্লেখ্য, মিল্টন মোল্লা শারীরিকভাবে প্রতিবন্ধী; তার দুটি পা-ই অচল। 
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ঘটনাটি লিপিবদ্ধ করে। পরবর্তীতে জানা যায়, অভিযুক্তরা স্থানীয় রামপুরা এলাকার প্রভাবশালী ব্যক্তি মতি খাঁ’র ছেলে ও তার সহযোগী। অভিযোগ রয়েছে, মতি খাঁ ঘটনাস্থলে এসে মিল্টন মোল্লাকে অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেন।
এ ঘটনায় আতঙ্কিত মিল্টন মোল্লা এখনো থানায় মামলা করতে সাহস পাননি। তিনি পুলিশ, প্রশাসন, স্থানীয় জনগণ ও  সাংবাদিকদের কাছে অভিযুক্ত মতি খাঁ ও তার সন্ত্রাস বাহিনীর বিচার দাবী করছেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুরের কোনাবাড়ীতে ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

গাজীপুরের কোনাবাড়ীতে ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫