ঢাকা |

নড়াইল থেকে উদ্ধারকৃত ৩৫টি মোবাইল ফোন হস্তান্তর

নড়াইল থেকে উদ্ধারকৃত ৩৫টি মোবাইল ফোন হস্তান্তর ছবির ক্যাপশন :
header 3_728

এস এম মিলন স্টাফ রিপোর্টার:

প্রযুক্তি ও নিরলস প্রচেষ্টার সমন্বয়ে নড়াইলে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে প্রকৃত মালিকদের হাতে ফোনগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
​নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো গ্রাহকদের হাতে তুলে দেন। হারানো প্রিয় ফোনটি ফেরত পেয়ে আবেগপ্লুত ও সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগীরা।
​জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দীন জানান, পুলিশ সুপারের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় প্রায় এক মাসব্যাপী এই উদ্ধার অভিযান চালানো হয়। এসআই রাজেশ কুমার দাশ, প্রসেনজিত ঘোষ ও রাকিবুল হাসানসহ পুলিশের একটি দক্ষ দল আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জেলার চারটি থানা এলাকা থেকে চুরি ও হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হন।
​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কার্যকর ভূমিকার প্রশংসা করে ভুক্তভোগীরা জানান, হারিয়ে যাওয়া ফোন পুনরায় ফিরে পাওয়ার আশা তারা অনেকটাই ছেড়ে দিয়েছিলেন। পুলিশের এই ডিজিটাল সাফল্য ও আন্তরিকতা জেলাজুড়ে বেশ সমাদৃত হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
নড়াইল থেকে উদ্ধারকৃত ৩৫টি মোবাইল ফোন হস্তান্তর

নড়াইল থেকে উদ্ধারকৃত ৩৫টি মোবাইল ফোন হস্তান্তর