ঢাকা |

বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে ডাঃ তহুরার সিজার অপারেশনে উদ্যোক্তা নারীর মৃত্যু

বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে ডাঃ তহুরার সিজার অপারেশনে উদ্যোক্তা নারীর মৃত্যু ছবির ক্যাপশন :
header 3_728
গাজী তাহের লিটন, ভোলা 

বরিশাল নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় নাজিয়া মাইশা নামে এক নারীর মৃত্যু হয়েছে। মাইশা বরিশাল ২৬নং ওয়ার্ডের বাসিন্দা।এ রিপোর্ট লেখা পর্যন্ত নবজাতকের বিষয়ে কিছু জানাযায় নি।পরিবারের অভিযোগ, চিকিৎসক ডা. তহুরার তাড়াহুড়ো করে অপারেশন করার সময় জটিলতা সৃষ্টি হলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে রাহাত আনোয়ার হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।নবদম্পতি এই প্রথম সন্তান এর সিজারিয়ান হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বিয়ের মাত্র ১২ মাসের মাথায় নাজিয়া মাইশা সিজারিয়ান অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন। অপারেশনের সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় বলে পরিবারের অভিযোগ। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পরিবারের দাবি, রাহাত আনোয়ার হাসপাতাল থেকে প্রথমে জানানো হয় তার হার্টবিট হয়েছে এবং জরুরি চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতি ও ভুল চিকিৎসার অভিযোগ তোলা হয়েছে। তবে চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ বা ডা. তহুরার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিষয়টি সম্পর্কে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাটির বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো কাগজপত্র আসেনি। কাগজপত্র পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাজিয়া মাইশার মৃত্যুর প্রকৃত কারণ ও চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি হয়েছিল কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী