ভোলা বোরহান উদ্দিন প্রতিনিধি : মো. ফারহান
ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের সদস্য সচিব মীর মোশারফ অমি বলেন, ভোলার প্রায় ২২ লাখ মানুষকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যোগাযোগের আওতায় আনতে ভোলা-বরিশাল সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। একই সঙ্গে বিরোধীদলীয় নেতাও ভোলাবাসীর এ দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।
তিনি আরও বলেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্যও ভোলাবাসীর দীর্ঘদিনের এ দাবির প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনের আগে ভোট চেয়েছেন। সেতু নির্মাণের দাবিতে ভোলার মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছেন।
মীর মোশারফ অমি বলেন, ভোলাবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে এখন ভোলা-বরিশাল সেতু নির্মাণ হবে—এটাই তাদের প্রত্যাশা। দ্রুত সেতু নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন।
SobuzBanlgadesh
.jpg)