Logo
প্রিন্টের তারিখ: 18 February 2026 | প্রকাশের তারিখ: Feb 17, 2026

সংবাদ শিরোনাম : সৌদিতে দেখা গেছে চাঁদ, রোজা শুরু বুধবার

সৌদিতে দেখা গেছে চাঁদ, রোজা শুরু বুধবার
সৌদি আরব রমজানের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ। ফলে আগামীকালই সেখানে রমজানের প্রথম দিন হবে।এর আগে জানানো হয়েছিল, আল-মাজমাআ গভর্নরেটের হাওতাত সুদাইর ও তুমাইর এলাকায় চাঁদ দেখা কার্যক্রম পরিচালিত হবে।
আল হারিক মানমন্দিরের আবদুলআজিজ আল-মুআইনা বলেন, ‘সূর্য ঠিক বিকেল ৫টা ৫২ মিনিটে অস্ত যাবে এবং রমজানের চাঁদ দেখার জন্য আবহাওয়া অনুকূল রয়েছে।
ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজানকে বছরের সবচেয়ে পবিত্র মাস হিসেবে গণ্য করা হয়, কারণ এই মাসেই লাইলাতুল কদরের রাতে হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর কোরআন অবতীর্ণ হয়।
© ২০২৬ সকল কিছুর স্বত্বাধিকারঃ সবুজ বাংলাদেশ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF