ঢাকা |

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী ছবির ক্যাপশন : সংগৃহীত ছবি
header 3_728

স্টাফ রিপোর্টার

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার চায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে সুপরিচিত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হোক। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, ইসলামী শিক্ষা মানুষকে নীতি-নৈতিকতার শিক্ষা দেয়, যা প্রকৃত শিক্ষার ভিত্তি। তবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম বিষয়ক শিক্ষকের সংকট রয়েছে। এ সমস্যা সমাধানে সিলেবাস ও কারিকুলাম এমনভাবে প্রণয়ন করতে হবে, যাতে ভবিষ্যতে পর্যাপ্ত দক্ষ শিক্ষক তৈরি করা সম্ভব হয়। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, শুধুমাত্র উচ্চশিক্ষা অর্জন করাই যথেষ্ট নয়; একজন মানুষ কতটা সৎ ও নৈতিক, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নৈতিকতা হারিয়ে গেলে একটি দেশ ধ্বংসের দিকে এগিয়ে যায়। তাই সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করেন তিনি।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

অনুষ্ঠানে দেশের ১০০টি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং ফাজিল ও কামিল স্তরের ২০২৩ ও ২০২৪ সালের এ+ প্রাপ্ত ১৪৭ জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
ভোলায় মাদরাসা অধ্যক্ষ জাফরীর এমপিও স্থগিত

ভোলায় মাদরাসা অধ্যক্ষ জাফরীর এমপিও স্থগিত