এস এম মিলন স্টাফ রিপোর্টারঃ
নড়াইলের লোহাগড়ায় সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্চাসেবকলীগের নেতা-কর্মীদের নামে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে। দায়েরকৃত মামলায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে দু’জন ছাত্রলীগ নেতাসহ ৫ জন কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে ছাত্রলীগ নেতা শেখ সগীর উদ্দিন সনেট (২৮) বাবরা গ্রামের শাহিদুর রহমানের ছেলে ছাত্রলীগ নেতা আবদুল কাদের শেখ (৩১), জালালসী গ্রামের হুমায়ুন ফকিরের ছেলে আলামি ফকির (৩২) ও লক্ষীপাশা গ্রামের মৃত শেখ বোরহান উদ্দিনের ছেলে জিল্লুর রহমান (৫৬),ও রাজপুর গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে উজ্জাল মোল্যা (৩৮)।
শনিবার (২২ আগষ্ট) রাতে স্থানীয় শ্রমিক দলের জাহিদুল আলম ঝুনু বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ আরও ২০/২৫ জন কে আসামী করে এ মামলা দায়ের করেছেন। মামলা নং-১৭, তারিখ ২২/৮/২০২৬ইং।
পুলিশ ও দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, আসামীরা হলেন, উপজেলার কালনা গ্রামের যুবলীগ নেতা বাবুল মুন্সী, রিয়াজুল মেম্বর,তরিকুল খান,ওহিদ কাজী,রাহুল শেখ,ফরিদ মেম্বর,সদর উদ্দিন শামীম ও তার ভাই সগীর উদ্দিন সনেটসহ আরও অজ্ঞাতনামা ২০/২৫ জন নিষিদ্ধ ঘোষিত যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্চাসেবকলীগ সহ অঙ্গ সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য,উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-সিডি বাজার সড়কে ২১শে আগষ্ট গ্রেনেট হামলা দিবস উপলক্ষে‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’,‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি ইত্যাদি স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। পরবর্তীতে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেসহ অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দিয়ে মিথ্যা-অপপ্রচারের উদ্দেশ্যে জনগণের সামনে অপরাধ সংঘটিত করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান রোববার (২৩ আগস্ট) সকালে জানান,দায়েরকৃত মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৫জন গ্রেফতার করেছে। আজ গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।
SobuzBanlgadesh
.jpg)