গাজীপুরে দুই বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানাথীন পাজুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার ১৪ জুলাই সন্ধ্যায় দুইটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো তানজিম আহমেদ সোহেল ও মোঃ বাবু। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন আজ বুধবার ১৫ জুলাই এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে জিএমপির বিভিন্ন ইউনিটের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জিএমপি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান এর নেতৃত্বে সদর থানার একাধিক চৌকস অফিসারদের সমন্বয়ে অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে পাজুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, দশ রাউন্ড পিস্তলের গুলি, একটি রেজিঃ নাম্বার প্লেট বিহীন লাল রংয়ের টিভিএস মোটরসাইকেলসহ অবৈধ আগ্নেয়াস্ত্রধারী দুইজনকে জনকে গ্রেফতার করে।
পুলিশ আরও জানান, এ ঘটনায় উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গাজীপুর মহানগরে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
SobuzBanlgadesh
.jpg)