ঢাকা |

জুলাই শহীদ দিবসে ভোলায় স্মৃতিস্তম্ভে পুলিশ ও প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

জুলাই শহীদ দিবসে ভোলায় স্মৃতিস্তম্ভে পুলিশ ও প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
আশিকুর ফারহান, বোরহানউদ্দিন প্রতিনিধি

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ভোলায় মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ভোলা শহরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা মহান জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এ সময় ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মহান জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের অংশ হিসেবে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
জুলাই শহীদ দিবসে ভোলায় স্মৃতিস্তম্ভে পুলিশ ও প্রশাসনের শ্রদ্

জুলাই শহীদ দিবসে ভোলায় স্মৃতিস্তম্ভে পুলিশ ও প্রশাসনের শ্রদ্