এস এম মিলন স্টাফ রিপোর্টার,
লোহাগড়া (নড়াইল):
নড়াইলের লোহাগড়ায় মাত্র দুই দিনের ব্যবধানে আরও এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কবরস্থান এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
নিহত ইসলাম শেখ (৫০) রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। পেশায় কৃষক ইসলাম শেখ শালনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক কমিটির সদস্য ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লাহুড়িয়া-কালিগঞ্জ বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে রঘুনাথপুর কবরস্থানের পাশে পৌঁছালে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালায়। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও নাশকতা মামলার আসামি মো. টিপু সুলতান এবং কামরুল ইসলামের সাথে শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজার শেখ ও নিহত ইসলাম শেখের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে টিপু সুলতানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দুর্বৃত্ত দল রামদা ও ছ্যানদাসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাড়িতে এলাকায় তীব্র শোক ও চরম আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
SobuzBanlgadesh
.jpg)