ঢাকা |

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছবির ক্যাপশন :
header 3_728
এইচ এম মাহমুদ হাসান

রাজধানীর তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে তুরাগ থানাধীন খালপাড় ব্রিজসংলগ্ন পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

তুরাগ থানা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. আতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশের অপরাধসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি সিআইডিএমএস পর্যালোচনা করে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে খুলনা জেলার দিঘলিয়া ও ফুলতলা থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মামলাগুলোতে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।

প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে, দিঘলিয়া থানায় তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর দায়ের করা মামলার এফআইআর নম্বর ৩। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৪, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারার উল্লেখ রয়েছে।

এ ছাড়া ফুলতলা থানায় ২০২৪ সালের ২৯ আগস্ট দায়ের করা মামলার এফআইআর নম্বর ৮। এ মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের ৫ ধারা এবং দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০২, ৩৭৯, ১০৯, ৩৪ ও ৩৪১ ধারার উল্লেখ রয়েছে।

তুরাগ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছা

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছা