ঢাকা |

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে জাতিসংঘের মায়ানমার বিষয়ক বিশেষ দূতের বৈঠক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে জাতিসংঘের মায়ানমার বিষয়ক বিশেষ দূতের বৈঠক ছবির ক্যাপশন :
header 3_728
মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। 

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী। 

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতিসংঘের মায়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি ইসাবেল বিশপ (Julie Isabel Bishop) এর নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বৈঠকে প্রতিমন্ত্রী এ সহযোগিতা চান।

তিনি বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। ব্যাপক সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর এদেশে বসবাস পরিবেশ ও প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া, সংশ্লিষ্ট এলাকার আর্থ-সামাজিক অগ্রগতির জন্যও এটি অন্তরায়।

জাতিসংঘের মায়ানমার বিষয়ক বিশেষ দূত রোহিঙ্গাদের দীর্ঘ দিন ধরে আশ্রয় ও আতিথেয়তা দেয়ার জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত এ মনোভাব অব্যাত রাখার অনুরোধ জানান। তিনি বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন সিনিয়র পলিটিক্যাল অফিসার ডানকান কেইথ উইলসন, পাবলিক ইনফরমেশন অফিসার  Fnu Pyae Thet Chael প্রমুখ।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ও শরনার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
বদলগাছীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির বস্ত্র বিতরণ

বদলগাছীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির বস্ত্র বিতরণ