ঢাকা | বঙ্গাব্দ

যশোরে বিপুল পরিমাণ আইসের কাঁচামালসহ এক নারী গ্রেপ্তার

যশোরে বিপুল পরিমাণ আইসের কাঁচামালসহ এক নারী গ্রেপ্তার ছবির ক্যাপশন : ছবিঃ সবুজ বাংলাদেশ
header 3_728
যশোর শহরে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক ঝটিকা অভিযানে মরণনেশা মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের ব্যস্ততম মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল পরিবহন কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত নারীর নাম শাপলা খাতুন ওরফে স্বপ্না (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আখড়া খোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।

গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি পুলিশের এসআই (নিঃ) অলক কুমার দে’র নেতৃত্বে একটি চৌকস দল রাত প্রায় ৯টার দিকে মনিহার এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন শাপলা খাতুনকে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাসের লাগেজ বক্স থেকে দুটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ২৫ কেজি এফিড্রিন/সিউডোএফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড হাইড্রোক্লোরিক এসিড উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত এসব রাসায়নিক পদার্থ উচ্চমাত্রার মাদক ‘মেথামফেটামিন’ বা ‘ক্রিস্টাল আইস’ তৈরির প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এত বিপুল পরিমাণ কাঁচামাল দিয়ে কয়েক কোটি টাকা মূল্যের মাদক উৎপাদন সম্ভব ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী সাতক্ষীরা এলাকা থেকে এসব কাঁচামাল দেশের অন্যত্র পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।

উদ্ধারকৃত কাঁচামাল জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত শাপলা খাতুনকে শুক্রবার (১৩ মার্চ) সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে জেলা গোয়েন্দা শাখা।

যশোর প্রতিনিধিঃ মোঃ তারিক হাসান (রকি)

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

বদলগাছীতে অনগ্রসর ১০০ ক্ষুদ্র নৃ–গোষ্ঠী পরিবার পেল ছাগল ও ফ্

বদলগাছীতে অনগ্রসর ১০০ ক্ষুদ্র নৃ–গোষ্ঠী পরিবার পেল ছাগল ও ফ্