গাজীপুর:
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গাজীপুর এবং ঢাকা জেলার শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস সংক্রান্ত বিষয়সমূহ সুশৃংখল ও সন্তোষজনকভাবে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভা ২২ এপ্রিল বুধবার গাজীপুরের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ইশরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মো: মজিবুর রহমান, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম, , শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল ফরিদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুছ সামাদ আল আজাদ, ঢাকা জেলা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মোঃ ইমরুল মহসিন , ,
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক মো: আবু কালাম সিদ্দিক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন;, বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু; বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম আলী, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সীমা রানী সরকার, গাজীপুরের সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, বিভিন্ন শিল্প কারখানার মালিক/প্রতিনিধি ও শ্রমিক প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন
SobuzBanlgadesh
.jpg)