এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ
গাজীপুরে অবস্থিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে দিনভর পুলিশ শিক্ষার্থী ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এসময় শিক্ষার্থীদের একটি ভাংচুরের ঘটনাপ ঘটিয়েছে। আজ রবিবার ১৭ মে সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর এসব ঘটনা ঘটে।
ডুয়েট শিক্ষক ও ছাত্র-ছাত্রী সুত্রে জানাযায়, গত ১৪ মে থেকে বহিরাগত ভিসি নিয়োগ না দেয়ার জন্য আন্দোলন করে আসছিল সাধারণ শিক্ষার্থীরা। পরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইকবালকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন সরকার। এরপর থেকেই ডুয়েটের সাধারণত শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন শুরু করে। এরই অংশ হিসেবে আজ ডুয়েট ক্যাম্পাসে লাল কার্ড আন্দোলন চলাকালে পুলিশের ও উপাচার্যের পক্ষে অবস্থানকারী কিছু শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এসময় সাধারণত শিক্ষার্থীরা পাল্টা হামলা চালালে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। দিনভর দফায় দফায় চলা এ সংঘর্ষে ডুয়েট ক্যাম্পাস রণক্ষেত্রে পরিনত হয়। কিছু কিছু শিক্ষার্থী ক্যাম্পাস গেটের বাহিরে ও সাধারণ শিক্ষার্থীরা নতুন ভিসি নিয়োগের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকে। এক পর্যায় বহিরাগতরা ক্যাম্পাসের গেট ভেঙে ভিতরে ঢুকলে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে। এসময় তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে পুলিশ সাংবাদিকসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হলে তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এক শিক্ষার্থী বলেন, সকাল থেকে আমরা যৌক্তিক দাবী নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। এসময় বহিরাগত কিছু শিক্ষার্থী ও লোকজন ভিসি যোগদানের পক্ষে অবস্থান নিয়ে আমাদের ক্যাম্পাসের গেট ভেঙে আমাদের উপর অতর্কিতে হামলা চালায়। পরে আমরাও পাল্টা ধাওয়া করি। এতে সংঘর্ষের ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, ডুয়েটের বিশেষায়িত শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের মাঠপর্যায়ের বাস্তবতা, অ্যাকাডেমিক কাঠামো এবং প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক অনেক বেশি। ফলে ডুয়েটের সার্বিক উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ করাই সবচেয়ে বেশি কার্যকর হবে। কোনো বহিরাগত ভিসি তারা মেনে নেবেন না।
এ ব্যাপারে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রদল ও ছাত্রশিবির। তারা একে অপরকে অভিযোগ করে বিবৃতি প্রদান করেন। তবে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ছাত্রদল বহিরাগত লোকজন নিয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে।
ডুয়েট ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন রয়েছে। ভিসি নিয়োগ বাতিল করে ডুয়েট থেকে ভিসি নিয়োগ না দেয়া পর্যন্ত আনদোলন চলবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
এ ব্যাপারে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের পরিচালক ডঃ মোঃ আমিনুল ইসলাম জানান, এপর্যন্ত ২০ জনের মত চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ডুয়েটে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। আজ তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখনো কেউ আহত হননি বলে জানান তিনি।
SobuzBanlgadesh
.jpg)