ঢাকা |

টঙ্গীতে বিশেষ অভিযানে ১৮ জন গ্রেপ্তার

টঙ্গীতে বিশেষ অভিযানে ১৮ জন গ্রেপ্তার ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করেছে টঙ্গী থানা পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘বিশেষ অভিযানে মাদক উদ্ধার, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

অন্যদিকে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, একই ধরনের অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত এক সপ্তাহে টঙ্গী, পুবাইল, গাছা ও বাসন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের একাধিক মিছিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

সম্প্রতি একটি মিছিল থেকে পুলিশের উপস্থিতিতে হুমকির ঘটনা ঘটলে গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়।
এ ঘটনায় এরই মাঝে ৩০ জনকে গ্রেপ্তার করেছে জিএমপি। এ অবস্থায় আগামীকাল ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে আজ সোমবার গাজীপুরসহ সারা দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

গাজীপুরে এইচএসসি ও সমমান পরীক্ষা সুচারুভাবে সম্পন্ন করতে প্র

গাজীপুরে এইচএসসি ও সমমান পরীক্ষা সুচারুভাবে সম্পন্ন করতে প্র