ঢাকা |

গাজীপুরে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন :
header 3_728


স্টাফ রিপোর্টার

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজ পাড়া ৮ নং ওয়ার্ড এলাকায় মাদকের ভয়াবহ বিস্তাররোধ এবং তরুণ সমাজকে মাদক থেকে রক্ষার দাবিতে এক বিশাল মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৯ জুন স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে এলাকার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
​ভাওয়াল মির্জাপুর কলেজ পাড়া প্রধান সড়কের পাশে আয়োজিত এই মানববন্ধনে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, গৃহিণী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্ল্যাকার্ডগুলোতে "মাদককে না বলুন", "মাদকমুক্ত সমাজ গড়ুন", "যুব সমাজ ধ্বংস হতে দেব না" ইত্যাদি স্লোগান শোভা পাচ্ছিল।
অনুষ্ঠানে মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন ৮ নং ওয়াড যুবদলের সাধারণ সম্পাদক মো: মোফাজ্জল হোসেন মুছু্ল্লী ও ওয়াড যুবদলের সহ সভাপতি মোঃ ইউসুফ আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, কলেজ পাড়া ও তৎসংলগ্ন এলাকায় ইদানীং মাদকের কেনাবেচা ও ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর ফলে কিশোর ও যুবসমাজ বিপথগামী হচ্ছে, যা পুরো সমাজ ব্যবস্থার জন্য এক বড় হুমকি। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে এলাকায় চুরি, ছিনতাই এবং সামাজিক অশান্তি প্রতিনিয়ত বাড়ছে। এতে করে যুবসমাজ দিন দিন বিপদগামী হচ্ছে। সমাজের সর্বস্তরের সকলেই এখনই সোচ্চার না হলে ভবিষ্যতে তরুনদের অবক্ষয়ের শিকার হতে হবে। আর এজন্য শুধুমাত্র প্রশাসনের ওপর নির্ভর না করে প্রতিটি পরিবারে সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান বক্তারা।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুরে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত