ঢাকা |

গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

গাজীপুর জেলা পুলিশের  মাসিক কল্যাণ  সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
স্টাফ রিপোর্টার 

গাজীপুর পুলিশ লাইনে গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১৭ জুন অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন। পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সেদের বিভিন্ন সুবিধা-অসুবিধা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। অফিসার ও ফোর্সের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

পরে গত মে মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মোঃ শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদুল ইসলাম পিপিএম, জেলায় চাঞ্চল্যকর হত্যা মামলা উদঘাটনকারী শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুলিশ পরিদর্শক (তদন্ত), কাপাসিয়া থানা,  মোঃ যোবায়ের।

জেলায় শ্রেষ্ঠ এসআই(নিরস্ত্র) শ্রীপুর থানার মোঃ আব্দুল হালিম, জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই(নিরস্ত্র ) কালিয়াকৈর থানার মোঃ ফাইজুর রহমান, জেলায় শ্রেষ্ঠ এএসআই(নিরস্ত্র ) শ্রীপুর থানার মোঃ সোহরাব হোসেন, জেলায় শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার টিএসআই/ মোঃ আঃ রহিম খান ট্রাফিক বিভাগকে প্রত্যেক শ্রেষ্ঠ অফিসারদেরকে ক্রেস্ট  এবং নগদ অর্থ প্রদান করেন।

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) আমিনুল ইসলাম, , মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল লিপি রানী সিনহা সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণ এবং বিভিন্ন ফাঁড়ীর ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সসহ  জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুর জেলা পুলিশের  মাসিক কল্যাণ  সভা অনুষ্ঠিত

গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত