ঢাকা |

গাজীপুরে দেশ-বিদেশের মেকআপ আর্টিস্টদের অংশগ্রহণ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরে দেশ-বিদেশের মেকআপ আর্টিস্টদের অংশগ্রহণ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দেশ বিদেশের মেক-আপ আর্টিস্টদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪ জুন একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা টিভি অভিনেত্রী মনিরা মিঠু। 

আধুনিক রুপচর্চা বিষয়ক দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় দেশ ও বিদেশের শতাধিক প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

"রুপ লাবণ্য সৌন্দর্যের পাশে আমরা আছি সবার সাথে" নামে একটি বেসরকারি একটি বিউটিশিয়ান সংগঠন এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন।প্রশিক্ষণে অভিজ্ঞ মেকআপ বিশেষজ্ঞরা আধুনিক ব্রাইডাল মেকআপ, ফ্যাশন মেকআপ, স্কিন কেয়ার, প্রোডাক্ট ব্যবহারের কৌশল এবং আন্তর্জাতিক ট্রেন্ড সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়৷ দিনব্যাপী কর্মশালায় তাত্ত্বিক আলোচনার পাশাপাশি লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের মেকআপ কৌশল প্রদর্শন করা হয়।

প্রশিক্ষণার্থী মেকআপ আর্টিস্ট খন্দকার ঝর্না বলেন, আধুনিক বিশ্বে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে রুপচর্চায় প্রশিক্ষণের কোন বিকল্প নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা লাইভ ডেমোনেস্ট্রশন প্রোগ্রামে অংশগ্রহণ করে অতি গুরুত্বপূর্ণ বিষয় শিখে নিচ্ছি, যা আমাদের প্রতিষ্ঠানে দক্ষতার সাথে কাজে লাগিয়ে সেবা দিতে পারবো।
আয়োজক কমিটির পক্ষ থেকে শাহিনুর  শানু জানান, আমরা শতাধিক নারী নিয়ে এই আয়োজন করেছি৷ আমরা চাই এই মেকআপ ইন্ডাস্ট্রি আরও সমৃদ্ধ হোক৷ আজ গাজীপুরে করেছি, এটি সারাদেশে ছড়িয়ে দিতে চাই৷ 

প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রিয় টিভি অভিনেত্রী মনিরা মিঠু বলেন, সৌন্দর্যচর্চা খাত এখন একটি সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীরা নিজেদের দক্ষ করে গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। আমরা চাই আমাদের দেশের নারীরা বিদেশে গিয়ে প্রশিক্ষণ দিবে। 

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় আয়োজকরা জানান ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে৷ 

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুরে দেশ-বিদেশের মেকআপ আর্টিস্টদের অংশগ্রহণ দিনব্যাপী প্

গাজীপুরে দেশ-বিদেশের মেকআপ আর্টিস্টদের অংশগ্রহণ দিনব্যাপী প্