ঢাকা |

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
এইচ এম মাহমুদ হাসান 

 শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, কর্মজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনা দিতে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার ও সৌদি আরবের উম্মুল ক্বুরা বিশ্ববিদ্যালয়ের শায়খ সালাহউদ্দিন মাক্কী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন।

অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এইচ এম আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন সাবেক তানযীমিয়ান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্স পরীক্ষায় মেধাতালিকায় ৪র্থ স্থান অর্জনকারী আব্দুল আওয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাস্টার্সে ১ম স্থান অর্জনকারী সাজ্জাদ হোসাইন খান এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতুশ শারিয়ার মেধাবী শিক্ষার্থী ইউসুফ বিন রফিক মাদানী।

এ ছাড়া বক্তব্য দেন মাজালিসুল ইলমের পরিচালক শায়খ আবু নাঈম। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন সাবেক তানযীমিয়ান, তানযীমুল উম্মাহ স্টুডেন্টস মজলিসের সাবেক সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাবরুর বিন ইকবাল।
বক্তারা শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ, উচ্চশিক্ষার প্রস্তুতি, আত্মোন্নয়ন এবং দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা আশুলিয়া ক্যাম্পাসের ইনচার্জ মাশহুদুল আলম, মাদরাসার ভাইস প্রিন্সিপাল শায়খ ইরশাদুল্লাহ আজহারিসহ শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’