ঢাকা |

গাজীপুরে স্কুল ছাত্রীর ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই যুবক আটক

গাজীপুরে স্কুল ছাত্রীর ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই যুবক আটক ছবির ক্যাপশন :
header 3_728
গাজীপুরে স্কুল ছাত্রীর ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই যুবক আটক 

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকি এলাকা থেকে বৃহস্পতিবার ১১ জুন বিকেলে এক স্কুলছাত্রীর ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। আটককৃতরা হলো স্বপন (২৩) ও পাবেল (১৭)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিশাইদ এলাকার একটি স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে গ্রেফতারকৃত দুই যুবক দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। গত ৯ জুন সকালে তারা ওই স্কুল ছাত্রীর ভিডিও ধারণ করে টিকটকে ছেড়ে দেয়। এবিষয়টি এলাকায় জানাজানি হলে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়ে এবং আতঙ্কে স্কুলে যেতে অনীহা প্রকাশ করে। পরে এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মামা সাহিদুল ইসলাম কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী সাহিদুল ইসলাম বলেন, তার ভাগ্নি মানসিক ভাবে ভেঙে পড়েছে। স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে এবং সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন হচ্ছে।  অভিযুক্তরা অভিযোগ করার কারণে তাকে হুমকিও দিচ্ছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

গাজীপুরে স্কুল ছাত্রীর ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দেয়ার অভি

গাজীপুরে স্কুল ছাত্রীর ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দেয়ার অভি