ঢাকা |

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা স্বাস্থ্য - প্রতিমন্ত্রীর

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা স্বাস্থ্য - প্রতিমন্ত্রীর ছবির ক্যাপশন :
header 3_728


ঢাকা, ৬ অগ্রহায়ণ (২১ নভেম্বর):
আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে
গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ
লক্ষ্যে জেলার ২৬ হাজার দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে কমপক্ষে ৫০
হাজার ছানি অপারেশন করা হবে।
আজ সিরাজগঞ্জের ইসলামীয়া সরকারি কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলাকে
ছানিমুক্ত করার ঐতিহাসিক উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে
রাখতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর
জন্মদিনে তাকে একটি ছানিমুক্ত সিরাজগঞ্জ জেলা উপহার দেওয়াই এ কর্মসূচির মূল
লক্ষ্য। তিনি বলেন, সিরাজগঞ্জে প্রায় ৩৩ হাজার মানুষ দৃষ্টিহীন। এর মধ্যে ২৬ হাজার
মানুষের দৃষ্টিশক্তি ছানি অপারেশনের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্য পূরণে
আগামী দুই বছরে প্রতি মাসে ২ হাজারের বেশি অপারেশন সম্পন্ন করা হবে। তিনি বলেন, এ
কর্মসূচির আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে চক্ষু শিবিরের মাধ্যমে ৫ থেকে ৬ লাখ
মানুষের চোখ পরীক্ষা করা হবে। একইসঙ্গে ৩ থেকে ৪ লাখ মানুষকে বিনামূল্যে
প্রয়োজনীয় চশমা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈশ্বিক অঙ্গীকারের কথা উল্লেখ করে ড. এম এ
মুহিত বলেন, গত ২ নভেম্বর চক্ষু স্বাস্থ্য বিষয়ক বিশ্ব সম্মেলনে প্রধানমন্ত্রী ২০৩০
সালের মধ্যে দেশের ২ কোটি অবহেলিত মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়ার অঙ্গীকার
করেছেন। এর পাশাপাশি ১ কোটি মানুষকে চশমা এবং ১০ লাখ মানুষের বিনামূল্যে ছানি
অপারেশন করা হবে। 
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে এ খাতে ব্যাপক দুর্নীতি ও
অব্যবস্থাপনা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর হাসপাতালগুলোতে
চিকিৎসকদের উপস্থিতি ও জরুরি ওষুধের সরবরাহ নিশ্চিত করেছে। তিনি জানান,
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায়
উন্নীত করা হবে। এছাড়া, ৮টি বিভাগীয় শহরে আধুনিক ক্যান্সার চিকিৎসা চালুর জন্য
১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে
স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দ্রুত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলেও  উল্লেখ
করেন তিনি।
প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটালের সাধারণ
সম্পাদক মো: আল মামুনরে সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল
ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স
অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের
ভারপ্রাপ্ত পরিচালক ডা. মেহবুব উল কাদির, জেলার সিভিল সার্জন মোঃ নুরুল আমিন,
অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের অধ্যাপক ডা. মো. জিননুরাইন নিউটন,
অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, আন্তর্জাতিক উন্নয়ন
সংস্থা সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, আন্তর্জাতিক চক্ষু
স্বাস্থ্য ও উন্নয়ন সংস্থা দি ফ্রেড হলোস ফাউন্ডেশনের ক্লাস্টার ডিরেক্টর
মোছাব্বির আলম, স্প্রিং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মিশা মাহজাবিন, হেলেন কেলার
ইন্টারন্যাশনালের পুষ্টি ও স্বাস্থ্য কর্মসূচীর প্রধান ডা. আফসানা হাবিব শিউলী
উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণ