ঢাকা |

যাদের জিহবায় রক্তের স্বাদ তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না -- রুহুল কবির রিজভী

যাদের জিহবায় রক্তের স্বাদ তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না -- রুহুল কবির রিজভী ছবির ক্যাপশন :
header 3_728
এস এম মিলন স্টাফ রিপোর্টারঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যাদের জিহবায় রক্তের স্বাদ তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। দেশ থেকে পালিয়ে যাবার পরও তাদের রক্তের তৃষ্ণা আরো তীব্র,আরো গভীর হয়েছে। স্কুল-কলেজের ছাত্রদের বুকে গুলি চালিয়ে সিংহাসন টিকিয়ে রাখতে চাওয়া আওয়ামীলীগ পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। 

শুক্রবার (২০নভেম্বর) সকাল ১২টার দিকে নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় নিহত জাসাস নেতা সোহেল রানা ও কৃষকদল নেতা শাহিনুর ইসলামের কবর জিয়ারত শেষে পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ দেশের গণতান্ত্রিকামী মানুষ, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তাদের রক্ত এখনো ঝরাচ্ছে ফ্যাসিস্টের অনুসারীরা। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্য বিএনপি লড়াই করেছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে। সেই ভাবে দেশ পরিচালনা করছেন প্রধান মন্ত্রী তারেক রহমান। এই দেশে আর কারও যেন মায়ের বুক খালি না হয়, আর কোন স্ত্রী যেন স্বামী হারা না হয়, কোন বোন যেন ভাই হারা না হয়, এই দিক লক্ষ্য রেখেই কাজ করছেন তারেক রহমান। 

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন,নড়াইলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত,খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,জেলা পরিষদের প্রশাসক ও নড়াইল সদর উপজেলার সভাপতি মুস্তাফিজুর রহমান আলেক সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণ