ঢাকা | বঙ্গাব্দ

নতুন করে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

নতুন করে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের ছবির ক্যাপশন : নতুন করে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের
header 3_728
আবারো সংঘাতে জড়িয়ে পড়া পাকিস্তান ও আফগানিস্তানকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে দুই দেশের সীমান্ত এলাকায় এখনো উত্তেজনাকর পরিস্থিতির কথা জানা যাচ্ছে।

খবর বিবিসি

  • পাকিস্তান থেকে আবারও হামলা শুরুর খবর নিশ্চিত করেছেন আফগানিস্তানের খোস্ত এলাকার তালেবান সরকারি কর্মকর্তারা। শুক্রবার রাতে পাকিস্তানি সামরিক পোস্টগুলোতে আফগান বাহিনীর পাল্টা আক্রমণ শুরু হয়।
  • পাকিস্তানের বিরুদ্ধে চালানো যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
  • “নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে পাকিস্তান,” এই মন্তব্য করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
  • যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনার মধ্যে তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস থেকে সাময়িকভাবে কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।
  • যুক্তরাষ্ট্র এবং চীনও নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশনা দিয়েছে।
  • "এপস্টিন কী অপরাধ করছেন, সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না," বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। মার্কিন আইন প্রণেতাদের তদন্ত কমিটির কাছে নিজের প্রাথমিক বক্তব্য দেন তিনি।
  • আফগান তালেবানদের সাথে সংঘর্ষে এখন পর্যন্ত ১২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এছাড়া পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, এই সংঘাতে ২৭৪ জন তালেবান সেনা নিহত হয়েছে।
  • আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। এ হামলায় ৫০ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
  • পাকিস্তানি বাহিনী কাবুলসহ কান্দাহার ও পাক্তিকা প্রদেশে হামলা চালিয়েছে।
  • পাকিস্তানের ইসলামাবাদের ফৈজাবাদের কাছে একটি সামরিক শিবিরে বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। আর পাকিস্তানের নিশানায় তালেবানদের সরকারি স্থাপনা।
  • আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে “গভীরভাবে উদ্বিগ্ন” চীন। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে পার্থক্য ও বিরোধ নিষ্পত্তি” করার আহ্বান জানিয়েছে।
  • আফগানিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
  • আফগানরা ‘তাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে’ - সাবেক রাষ্ট্রপতি কারজাই
  • আফগানিস্তানের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের ধর্ম ভিত্তিক দল জমিয়তে উলেমা-ই-ইসলাম (এফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমান।
  • পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
  • মার্কিন আইন প্রণেতাদের তদন্ত কমিটির কাছে যৌন অপরাধী জেফরি এপস্টিনের সাথে নিজের সম্পর্কের বিষয়ে একটি রুদ্ধদ্বার অধিবেশনে সাক্ষ্য দেবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।






নিউজটি পোস্ট করেছেন : Talha
প্রতিবেদকের তথ্য
Talha

Talha

সর্বশেষ সংবাদ
শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা জব্দ-স

শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা জব্দ-স