ঢাকা |

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ ছবির ক্যাপশন :
header 3_728
এইচ এম মাহমুদ হাসান 

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরিহিত ছবি ও ভিডিও ব্যবহার করে নারী সেনা পরিচয়ে এক ইতালি প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে বিভিন্ন কৌশলে বিকাশ ও নগদের মাধ্যমে ওই প্রবাসীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেফতার যুবকের নাম তোকফায়েল আলম টিটু (৩৫)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা। পিবিআই ঢাকা জেলা জানিয়েছে, ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ ও নগদ হিসাবের মোবাইল সিমসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পিবিআই জানায়, ভুক্তভোগী শাহাদাত খান (২২) ইতালিপ্রবাসী। কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকার শাহনাজ বেগমের ছেলে শাহাদাতের সঙ্গে ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামের একটি ফেসবুক আইডির মাধ্যমে পরিচয় হয়। ওই আইডিতে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরিহিত ছবি ও ভিডিও ব্যবহার করা হতো। পরে নারী সেনা পরিচয়ে নারীকণ্ঠে ফোনালাপের মাধ্যমে শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা হয়।
পরে বিভিন্ন কৌশলে বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আনুমানিক ৭ লাখ টাকা গ্রহণ করে আত্মসাৎ করা হয়। এ ঘটনায় বাদী প্রথমে একটি সাইবার মামলা করেন। তদন্তকালে পিবিআই প্রতারণার প্রমাণ ও অর্থ লেনদেনের তথ্য পায়। পরে কেরানীগঞ্জ মডেল থানায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা করা হয়।

পিবিআই জানিয়েছে, প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের সার্বিক দিকনির্দেশনায় এবং পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এএন মোর্শেদ, পিপিএমের তত্ত্বাবধানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২০ সেপ্টেম্বর বিকাল ৩টা ৫ মিনিটের দিকে তোকফায়েল আলম টিটুকে মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দিও দেন তিনি।

তদন্তে আরও জানা গেছে, তোকফায়েল আলম টিটু নারীর মতো কণ্ঠে কথা বলতে পারেন। শাহাদাত খানের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে পরিচয়ের পর ইমোতে নারী কণ্ঠে কথা বলতেন তিনি। শাহাদাতের মায়ের সঙ্গে যোগাযোগ করে নিজের মায়ের অসুস্থতার কথা বলে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা নেন বলে পিবিআই জানিয়েছে।
পিবিআইয়ের পর্যালোচনায় আরও উঠে এসেছে, তোকফায়েল আলম টিটুর বিরুদ্ধে কিশোরগঞ্জে প্রতারণার ঘটনায় একটি মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলায় আদালত থেকে পরোয়ানা জারি রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পিবিআইর প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে, গ্রেফতার আসামি দেশে ও প্রবাসে থাকা আরও অনেকের সঙ্গে একই কৌশলে নিজেকে নারী সাজিয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করে থাকতে পারেন।

পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এএন মোর্শেদ, পিপিএম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা ধরনের প্রতারণার ঘটনা ঘটে থাকে। এ ধরনের প্রতারণায় জড়িতদের গ্রেফতারে পিবিআই ঢাকা জেলা সর্বদা সচেষ্ট রয়েছে। তদন্তের মাধ্যমে এ ঘটনার রহস্য উদঘাটন করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ