ঢাকা |

বিমানের উড়োজাহাজ লিজ ও ডেডিকেটেড ফ্রেইটার রূপান্তরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ

বিমানের উড়োজাহাজ লিজ ও ডেডিকেটেড ফ্রেইটার রূপান্তরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ ছবির ক্যাপশন :
header 3_728
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে Highbury Group-এর ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাৎঃ বিমানের জন্য উড়োজাহাজ লিজ ও ডেডিকেটেড ফ্রেইটার উড়োজাহাজে রূপান্তরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ 
১০ নভেম্বর, ২০২৬ (মঙ্গলবার), বাংলাদেশ সচিবালয়, ঢাকা 
আজ দুপুর ১২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান Highbury Group-এর ব্যবস্থাপনা পরিচালক William Prothero এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। 
সাক্ষাৎকালে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন Highbury Group-এর ব্যবস্থাপনা পরিচালক। এ সময় বিমান ক্রয়, অর্থায়ন ও লিজিং খাতে বিশ্বব্যাপী বিনিয়োগ এবং সম্পদ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন তিনি। 
মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে সরকার নিরলসভাবে কাজ করছে। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটিকে আরও শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে ইতোমধ্যে উড়োজাহাজের বহর (ফ্লিট) সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নতুন উড়োজাহাজ সরবরাহের সময়সীমা বিবেচনায় নিয়ে মধ্যবর্তী সময়ের চাহিদা পূরণে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। এ ক্ষেত্রে উড়োজাহাজের ফ্লাইং আওয়ার, রক্ষণাবেক্ষণের ইতিহাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কারিগরি ও পরিচালনাগত সূচক যথাযথভাবে মূল্যায়ন করা হবে।
দেশের ক্রমবর্ধমান এয়ার কার্গো চাহিদার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান বহরের দুটি উড়োজাহাজকে ডেডিকেটেড ফ্রেইটার বা সম্পূর্ণ কার্গো পরিবহনের উপযোগী উড়োজাহাজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিপুল কার্গো চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কার্গো পরিবহন সক্ষমতা বাড়বে। একই সঙ্গে এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। Highbury Group-এর পক্ষ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশ্বাস দেন তিনি।
সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতে আন্তর্জাতিক বিনিয়োগ, উড়োজাহাজ লিজিং, অর্থায়ন এবং কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়। এ ধরনের সহযোগিতা দেশের বেসামরিক বিমান পরিবহন খাতের আধুনিকায়ন ও বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
বিমানের উড়োজাহাজ লিজ ও ডেডিকেটেড ফ্রেইটার রূপান্তরে বিনিয়োগে

বিমানের উড়োজাহাজ লিজ ও ডেডিকেটেড ফ্রেইটার রূপান্তরে বিনিয়োগে