জেদ্দা (সৌদি আরব), ৯ নভেম্বর:
সৌদি আরবে চার দিনব্যাপী ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় আনুষ্ঠানিকভাবে এ আন্তর্জাতিক সম্মেলন ও প্রদশর্নীর উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে এ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। অনুষ্ঠানে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হজ খাতের আধুনিকায়ন, স্মার্ট সমাধান ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে এবারের প্রদর্শনীতে ৩২৫টিরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
উল্লেখ্য, আজ (৯ই নভেম্বর) সৌদি আরবের সাথে বাংলাদেশের হজ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের ধর্মমন্ত্রী এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী নিজ নিজ দেশের পক্ষে এই দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করবেন।
SobuzBanlgadesh
.jpg)