ঢাকা |

উত্তরা ১২ নং সেক্টরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়েলফেয়ার সোসাইটি

উত্তরা ১২ নং সেক্টরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়েলফেয়ার সোসাইটি ছবির ক্যাপশন :
header 3_728

এইচ এম মাহমুদ হাসান

রাজধানীর উত্তরায় এসএসসি, এইচএসসি, ও লেভেল, এ লেভেল এবং ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি।
শনিবার (২৮ নভেম্বর) সোসাইটির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শরীফ সান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সোসাইটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শরীফ সান্টু বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজ গড়ার কারিগর। তাদের মেধা, পরিশ্রম ও সাফল্যকে যথাযথ স্বীকৃতি দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে এবং অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হতে অনুপ্রাণিত করবে। আমরা চাই, উত্তরা ১২ নম্বর সেক্টরের প্রতিটি শিক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখুক। শিক্ষার্থীদের পাশে থাকতে এবং তাদের মেধা বিকাশে ওয়েলফেয়ার সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির সিনিয়র সহসভাপতি একেএম নাসির উল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক খালেদুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা মিসেস নাহিদা বেগম এবং নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার কবিরুজ্জামান।

এ ছাড়া অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবক, সেক্টরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অডিটোরিয়ামে প্রবেশের সময় অতিথি ও শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপস্থিত সবার জন্য খাবারের আয়োজন করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
উত্তরা ১২ নং সেক্টরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়েলফেয়

উত্তরা ১২ নং সেক্টরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়েলফেয়