ঢাকা |

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম গ্রেডভিত্তিক মজুরি সর্বোচ্চ ২১ হাজার ৫ শত, সর্বনিম্ন ১৭ হাজার টাকা নির্ধারণ

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম গ্রেডভিত্তিক মজুরি সর্বোচ্চ ২১ হাজার ৫ শত, সর্বনিম্ন ১৭ হাজার টাকা নির্ধারণ ছবির ক্যাপশন :
header 3_728
দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরি বোর্ড নতুন মজুরি কাঠামো সুপারিশ করেছে। আজ নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে তৈরি পোশাক শ্রমিকদের গ্রেডভিত্তিক মজুরি কাঠামোতে ১ম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, ২য় গ্রেডে ২০ হাজার টাকা, ৩য় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং ৪র্থ গ্রেডে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ২০২৩ সালে মজুরি বোর্ড কর্তৃক নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১১.২৫% হারে মজুরি বৃদ্ধিপূর্বক ১২ হাজার ৫শ’ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল, যেখানে ২০২৬ সালে মজুরি বোর্ড কর্তৃক নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১২.০০% হারে মজুরি বৃদ্ধিপূর্বক ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। এভাবে পর্যালোচনা করে দেখা যায় যে, ইতোপূর্বে বিভিন্ন সময়ে ঘোষিত বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হারের চেয়ে ২০২৬ সালে সুপারিশকৃত মজুরি বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি।
মন্ত্রী নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করায় নিম্নতম মজুরি বোর্ডের বিজ্ঞ চেয়ারম্যান, সম্মানিত সদস্য, শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য ও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে, যাতে শ্রমিকরা সম্মান ও মর্যাদার সাথে জীবনযাপন করতে পারেন।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে শ্রম আইন সংশোধনসহ ইতিবাচক সংস্কার এনেছে এবং এর অংশ হিসেবে বেতন পুনর্র্নিধারণের সময়সীমা ৫ বছরের পরিবর্তে ৩ বছরে নিয়ে এসেছে। প্রতি ৩ বছর পরপর মজুরি পর্যালোচনা ও পুনর্র্নিধারণের এই উদ্যোগ শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেবে এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে খাপ খাইয়ে নিতে তাদের সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী টঙ্গী, আশুলিয়া, কালিয়কৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রামসহ সাতটি শিল্পঘন এলাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

শিল্পখাতে স্বাভাবিক কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বজায় রাখতে মন্ত্রী শ্রমিক ভাই-বোনদের নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার অনুরোধ করেন। একই সাথে মালিকপক্ষকে শ্রমিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে দেশের অর্থনীতির চাকা বেগবান করার অনুরোধ করেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম গ্রেডভিত্তিক মজুরি সর্বোচ্চ ২১

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম গ্রেডভিত্তিক মজুরি সর্বোচ্চ ২১