ঢাকা |

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন :
header 3_728
স্টাফ রিপোর্টার

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ তম কর্পোরেশন সভা নগরভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বুধবার ২৪ জুন সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
সভায় গত কর্পোরেশন সভার কার্যবিবরণী অনুমোদন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, ডিপিপি, রাজস্ব, স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পত্তি ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও নগরবাসীর সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং গাজীপুর মহানগরীর টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম (যুগ্মসচিব), সচিব (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সানিউল কাদের, প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা এবং কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণ।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত