ঢাকা |

১০ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র

১০ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র ছবির ক্যাপশন :
header 3_728

বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা

অব্যাহত ভারী বর্ষণের কারণে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বান্দরবান জেলা প্রশাসন।

সোমবার (৬ জুলাই) রাতে বান্দরবান জেলা প্রশাসনের অফিসিয়াল ফেইজবুক পেইজে বান্দরবান জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই ২০২৬ তারিখ (শুক্রবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত সময়ে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনসহ জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
আনসার-ভিডিপি ইআরপি পরিবর্ধনে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অন্তর

আনসার-ভিডিপি ইআরপি পরিবর্ধনে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অন্তর