ঢাকা |

শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক : জুবাইদা রহমান

শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক : জুবাইদা রহমান ছবির ক্যাপশন : সংগৃহীত ছবি
header 3_728
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান বলেছেন, ‘শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক।
সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে শিশু পরিচর্যা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে শিশুদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে সময় কাটান ডা. জুবাইদা রহমান। এ সময় পুনর্বাসন কেন্দ্রে শিশুদের উপস্থাপনা ও পরিবেশনা তাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।

জুবাইদা রহমান বলেন, ‘এই প্রতিষ্ঠানে শিশুদের জীবনের ভিত্তি গড়ে তোলা হচ্ছে।
এখানে সততা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মতো মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আশা প্রকাশ করে বলেন, লেখাপড়া ও সুশিক্ষার মাধ্যমে এসব শিশুই ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুরে ভুয়া ডাক্তারের কারাদণ্ড জরিমানা, সাইন্সল্যাব হাসপাত

গাজীপুরে ভুয়া ডাক্তারের কারাদণ্ড জরিমানা, সাইন্সল্যাব হাসপাত