ঢাকা |

কালিয়াকৈরে ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা

কালিয়াকৈরে ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে একদল সন্ত্রাসী। ওই ব্যবসায়ীর নাম আজিবর রহমান(৩৯)। সে ওই এলাকার মারফত আলীর ছেলে। গুরুত্বর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে।  

স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সুত্রে জানাযায়, গত ১৯ জুলাই দুপুরে ব্যবসায়ী আজিবর রহমানের বাড়ীর ভাড়াটিয়া শাহিনকে জোরপুর্বক ধরে নিয়ে গিয়ে ঘরের ভেতর তালা দিয়ে আটকে রাখে সন্ত্রাসী সাগর হোসেন। খবর পেয়ে ব্যবসায়ী আজিবর রহমান তার ভাড়াটিয়া শাহিনকে ছাড়াতে গেলে সন্ত্রাসী সাগর ও তার সহযোগী সুমন ব্যবসায়ী আজিবের নিকট ৫০ হাজার টাকা চাদা দাবী করে।  এসময় আজিবর এর প্রতিবাদ করলে তারা তার সাথে খারাপ আচরন করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে । পরে আজিবর ভাড়াটিয়াকে না নিয়েই সেখান থেকে চলে যান এবং বিষয়টি এলাকার লোকজনকে জানায়। এতে সন্ত্রাসী সাগর ও সুমন ক্ষুব্ধ হয়ে গত বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী আজিবর রহমানের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এসময় সাগর ও সুমনের সঙ্গীয় লোকজন শরিফ হোসেন, আখি আক্তার ,শারমিন আক্তার, নাসিমা বেগম আজিবরকে এলোপাথরী ভাবে মারধর করে। তাদের মারধরে আজিবর রহমানের মাথা থেতলে যায়। এসময় আজিবর রহমানের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা আজিবরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। পরে এলাকাবাসী ব্যবসায়ী আজিবরকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ওই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত