স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন হাজীর মাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। মাদকবিরোধী অভিযান কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে এই বিশেষ কার্যক্রম চালানো হয়েছে বলে জানা গেছে।

বুধবার ২২ জুলাই পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন। অভিযানে মাদকের আখড়া হিসেবে পরিচিত হাজীর মাজার বস্তির বিভিন্ন স্থানে অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ এবং ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডেসকোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এ কে এম নাজিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আইন-শৃঙ্খলা বাহিনী ও বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে পরিচালিত এ কার্যক্রমে বস্তির বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়।
SobuzBanlgadesh
.jpg)