কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকায় অবস্থিত সিপিজিসিবিএল (CPGCBL) কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক অভিযানে সংঘবদ্ধ চোরচক্রের চুরির অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ কেজি লোহাজাতীয় স্ক্র্যাব উদ্ধার করা হয়।
রবিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১১টা ০৫ মিনিটে প্রকল্পের অভ্যন্তরে মুগডেইল ও রাঙ্গাখালী পোস্টের মধ্যবর্তী এলাকায় আনুমানিক ৭-৮ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র লোহাজাতীয় স্ক্র্যাব চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় টহলরত আনসার সদস্য এপিসি অপু সিংহ, আনসার দিদারুল আলম এবং আনসার শাহরিয়া দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চোরচক্রকে প্রতিহত করেন। আনসার সদস্যদের তাৎক্ষণিক উপস্থিতি ও ধাওয়ার মুখে চোরচক্র চুরি করা স্ক্র্যাব ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা প্রায় ৫০০ কেজি লোহাজাতীয় স্ক্র্যাব যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, চুরি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় সর্বদা সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এ ধরনের সফল অভিযান দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা এবং চুরি-নাশকতা প্রতিরোধে বাহিনীর কার্যকর ও পেশাদার ভূমিকারই প্রতিফলন।
SobuzBanlgadesh
.jpg)