স্টাফ রিপোর্টার
গাজীপুর সিটি কর্পোরেশন পূবাইল অঞ্চল-২-এ সড়ক ড্রেন ও ফুটপাতসহ আটটি উন্নয়ন প্রকল্পের কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। আজ শনিবার ১৮ জুলাই এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। এ সময় কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নাগরিক সেবার মানোন্নয়ন এবং আধুনিক পরিকল্পিত ও টেকসই নগর গড়ে তোলার লক্ষ্যে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উন্নয়ন প্রকল্পগুলোর আওতায় ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজ গেইট পর্যন্ত সড়ক উন্নয়ন, পূবাইল থানা সড়ক থেকে নৈপাড়া সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণ, বিন্দান স্কুল সড়কের উন্নয়ন, হারবাইদ এলাকার বিভিন্ন সড়কের সংস্কার, কালু মার্কেট ও কলেরবাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ, আরসিসি ড্রেন নির্মাণ, ফুটপাত নির্মাণ এবং বিভিন্ন সড়ক প্রশস্তকরণের কাজ বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির সিকদার বকুল, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ,পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, পূবাইল থানা মহিলা দলের সভাপতি শামীমা আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
SobuzBanlgadesh
.jpg)