ঢাকা |

ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের উদ্যোগ, প্রধানমন্ত্রীর অনুমোদন

ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের উদ্যোগ, প্রধানমন্ত্রীর অনুমোদন ছবির ক্যাপশন :
header 3_728
ভোলা বোরহানউদ্দিন প্রতিনিধি: মো. ফারহান

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে সরাসরি যুক্ত করতে রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ রুটকে সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর বিবেচনায় নিয়ে প্রকল্পটি এগিয়ে নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

গত ২২ আগস্ট তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটটি অগ্রাধিকার পায়।

প্রস্তাবিত মহাসড়ক নির্মাণে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি প্রয়োজনীয় নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের আগে এর সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় কমার পাশাপাশি ভোলাবাসীর নৌপথনির্ভরতা অনেকটাই কমে আসবে।

এছাড়া সড়ক যোগাযোগ উন্নত হলে ভোলার ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, পর্যটন ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটি দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের দাবি জানিয়ে আসা ভোলাবাসীর জন্য এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
নড়াইলের লোহাগড়ায় মহাসড়কে পরিবহন বাসের ধাক্কায় এক বৃদ্ধ  নিহত

নড়াইলের লোহাগড়ায় মহাসড়কে পরিবহন বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত