ঢাকা |

যশোরে মাদকবিরোধী অভিযানে চিহ্নিত সন্ত্রাসী চায়না সাগরসহ চারজন আটক, মাদক উদ্ধার

যশোরে মাদকবিরোধী অভিযানে চিহ্নিত সন্ত্রাসী চায়না সাগরসহ চারজন আটক, মাদক উদ্ধার ছবির ক্যাপশন :
header 3_728
যশোর প্রতিনিধি নুরুজ্জামান। 

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মুন্না ইসলাম সাগর ওরফে চায়না সাগরসহ চারজনকে আটক করেছে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। সোমবার রাতে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বড় ফয়সালের বাড়িতেও অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সটকে পড়েন। আটক মুন্না ইসলাম সাগর ওরফে চায়না সাগর পশ্চিম বারান্দিপাড়ার কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। তার কাছ থেকে ৪৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অন্য আটকরা হলেন, পূর্ব বারান্দিপাড়ার ঢাকা রোড এলাকার আনোয়ার হোসেনের ছেলে মর্তজা হোসেন শুভ, বারান্দিপাড়া বউবাজার এলাকার সেলিমের ছেলে আশিকুর রহমান এবং পূর্ব বারান্দিপাড়া বউবাজার এলাকার মৃত গফফার শেখের মেয়ে রোজিনা। তাদের মধ্যে শুভর কাছথেকে ১০ পিছ ইয়াবা, আশিকুর রহমানের কাছথেকে আরও ১০ পিছ ও রোজিনার কাছথেকে ৯ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমানউল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দুপুর থেকে বারান্দিপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

যশোর সদর পুলিশ ফাঁড়ির আইসি আমানউল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই নুরুন্নবী, এএসআই শামীম, এএসআই বাতেন, এএসআই লাবলু ও এটিএসআই আতাউরসহ ফাঁড়ির অন্যান্য সদস্যরা।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
নড়াইলের লোহাগড়ায় মহাসড়কে পরিবহন বাসের ধাক্কায় এক বৃদ্ধ  নিহত

নড়াইলের লোহাগড়ায় মহাসড়কে পরিবহন বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত