ঢাকা |

নড়াইলের লোহাগড়ায় মহাসড়কে পরিবহন বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত এবং চালক আটক

নড়াইলের লোহাগড়ায় মহাসড়কে পরিবহন বাসের ধাক্কায় এক বৃদ্ধ  নিহত এবং চালক আটক ছবির ক্যাপশন :
header 3_728

এস এম মিলন স্টাফ রিপোর্টারঃ 

কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে পরিবহন বাসের ধাক্কায় বাচ্চু খাঁন (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু খাঁন লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা।
        পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ বাচ্চু খান। এসময় নড়াইল থেকে ঢাকাগামী একটি পরিবহন বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। 
           পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক আশিকুর রহমান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
           লোহাগড়া থানার পুলিশর পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন,সড়ক দুর্ঘটনায় বাচ্চু খাঁন নামে একজন বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় পরিবহন চালক কে আটক করেছে পুলিশ। তবে আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
নড়াইলের লোহাগড়ায় মহাসড়কে পরিবহন বাসের ধাক্কায় এক বৃদ্ধ  নিহত

নড়াইলের লোহাগড়ায় মহাসড়কে পরিবহন বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত