নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়, গত ১৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদারীপুর সরকারি কলেজ মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সক্রিয় কর্মী ও সংগঠনটির মাদারীপুর জেলা শাখার সাবেক বিশ্ববিদ্যালয় সম্পাদক ইকবাল আমিন সম্রাটের ওপর হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগীর অভিযোগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসান হৃদয়ের নেতৃত্বে কয়েকজন তাকে অতর্কিতভাবে মারধর করেন।
জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাইকে নিয়ে করা একটি আপত্তিকর পোস্টের প্রতিবাদে ইকবাল আমিন সম্রাট মন্তব্য করেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করেই তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় গুরুতর আহত ইকবাল আমিন সম্রাট বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
SobuzBanlgadesh
.jpg)