স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজারে করতোয়া কুরিয়ার সার্ভিসে ভারত থেকে পাচার করে আনা প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কাপড়ের চালান জব্দ করেছে শ্রীপুর থানা পুলিশ। তবে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের দাবি, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি মালামাল রেখে চলে গেছে, তারা কোনো ঠিকানা জানেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী দুই ব্যক্তি এই ভারতীয় চোরাচালান সিন্ডিকেটের সাথে সরাসরি জড়িত। তারা ভারত থেকে অবৈধ পথে কাপড় মদ বিভিন্ন প্রসাধনী এনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে সেটিকে বৈধ করে তোলেন, আর এই ব্যবসার সাথে কুরিয়ার সার্ভিসের লোক জড়িত মালগুলো ভারত থেকে অবৈধ মাধ্যমে বাংলাদেশে এনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পাঠায়।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ করে বলেন, সকালে একটি বড় কনটেইনার থেকে কুরিয়ারের লোকজন প্রায় এক ঘণ্টা ধরে এই মালামাল নামিয়েছে। কুরিয়ারের ম্যানেজার ও সংশ্লিষ্টরা সবকিছু জেনে-শুনেই পুলিশ ও সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে সত্য গোপন করছেন।
পুরো ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আটকে শ্রীপুর থানা পুলিশের অভিযান ও তদন্ত চলছে বলে শ্রীপুর থানা পুলিশ সুত্রে জানা গেছে।
SobuzBanlgadesh
.jpg)