আশিকুর ফারহান - ভোলা বোরহানউদ্দিন প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাসের চাপায় ৬ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
শনিবার (তারিখ২৫/৫/২০/২৬) ভোলা–চরফ্যাশন মহাসড়কের কর্তারহাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়।
এ ঘটনায় এলাকাবাসী মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, নিরাপদ পারাপারের ব্যবস্থা এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
SobuzBanlgadesh
.jpg)